
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে জস বাটলার
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৮:১২

স্বর্ণজয়ী বাংলাদেশ কম্পাউন্ড নারী দল। ছবি: আর্চারি ফেডারেশন
তিন ফাইনালে নেমে সাফল্য এসেছে একটিতে। তাতে অবশ্য পদকের হিসাবে দিনটা মন্দ কাটেনি বাংলাদেশের। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) এক দিনে একটি সোনা, দুটি রুপা ও দুটি ব্রোঞ্জ জিতেছে দেশের আর্চাররা। ইরাকের সোলাইমানিয়াহতে বুধবার (২৮ অক্টোবর) পাঁচ ইভেন্টের পদকের লড়াইয়ে এমন সাফল্য পেয়েছে বাংলাদেশ।
দিনের সবচেয়ে বড় অর্জন কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে। ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে লড়েছেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি।
তবে পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে সেই সাফল্য ধরে রাখতে পারেনি বাংলাদেশ। কাজাখস্তানের কাছে ২৩০-২২৪ স্কোরে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে হিমু বাছাড়, তরিকুল ইসলাম ও নেওয়াজ আহমেদ রাকিবদের।
কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টেও কাজাখস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেখানে বন্যা ও রাকিবের জুটি হেরে যায় ১৫৩-১৪২ স্কোরে। ফলে এই ইভেন্টেও রুপা জিতেছে বাংলাদেশ।
দিনের শেষ ভাগে দুটি ব্রোঞ্জ জিতে পদকসংখ্যা আরও বাড়িয়েছেন বাংলাদেশের আর্চাররা। কম্পাউন্ড পুরুষ এককের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মুখোমুখি হন দুই বাংলাদেশি—রাকিব ও তরিকুল। সতীর্থের বিপক্ষে ১৪৫-১৩৯ স্কোরে জিতে ব্রোঞ্জ নিজের করে নেন রাকিব।
কম্পাউন্ড নারী এককের ব্রোঞ্জ নির্ধারণী লড়াইয়ে কাজাখস্তানের প্রতিপক্ষকে ১৪৩-১৩৯ স্কোরে হারিয়ে পদক জেতেন মনি।
তিন ফাইনালের দুটিতে হারলেও একটি সোনা ও দুটি রুপা জিতেছে বাংলাদেশ। এর সঙ্গে দুটি ব্রোঞ্জ যোগ হওয়ায় বুধবারের পাঁচ ইভেন্টে মোট পাঁচটি পদক নিয়ে দিন শেষ করেছে দেশের আর্চাররা।