
সিলেটে হাসানের ফাইফার, গড়লেন নতুন কীর্তি
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৩:৫

হাসান মাহমুদ ৬ উইকেট নিয়েছেন। ছবি: এএফপি
শেষ উইকেটটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। শেষ পর্যন্ত জেডন সিলসকে এলবিডব্লিউ করে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করলেন মিরাজ। ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা। বাংলাদেশের হয়ে ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
দ্বিতীয় দিনের শুরুতে নতুন বলে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে আঘাত হানেন হাসান। একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন তিনি। তাকে ভালো সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ। এই পেসার নিয়েছেন দুটি উইকেট।
শেষ দিকে জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলসের জুটি বাংলাদেশকে কিছুটা ভুগিয়েছে। দশম উইকেটে দু'জন মিলে যোগ করেন ৩৩ রান। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ এই জুটি ভাঙলে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। মিরাজের শিকার দুটি উইকেট। তাইজুল ইসলাম ও নাঈম হাসান কোনো উইকেট পাননি।
ক্যারিবীয়দের হয়ে ব্যাট হাতে ১৩৩ রান করেছেন আমির জাঙ্গু। এ ছাড়া ফিফটি পেয়েছেন কেভিন উইকহ্যাম ও জাস্টিন গ্রিভস।