
সাফ চ্যাম্পিয়নশিপকাতারে আটকে আছে পাকিস্তানের লাগেজ, বাতিল অনুশীলন
খেলার সময়
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৭:৪৬

হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর। ছবি: রয়টার্স
কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইন।
নিজ শহর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে সোমবারের (২৬ অক্টোবর) জমকালো রাতে ব্যালন ডি’অরের এলিট ক্লাবে নিজের নাম লেখালেন ইংলিশ অধিনায়ক।
শুধু নিজের ক্যারিয়ার সমৃদ্ধ নয়, ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ অর্জন ব্যলন ডি’অর জিতে আমরত্ব লাভ করেন একজন ফুটবলার। কিংবদন্তিরাই স্পর্শ করতে পারেন ১২ কেজি ওজনের সোনায় মোড়ানো এই ট্রফি। সেই এলিট ক্লাবেই নিজের নাম লেখালেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। অসামান্য এই অর্জনের মধ্য দিয়ে নিজেকে আরও পরিপূর্ণ করলেন বায়ার্ন মিউনিখ তারকা।
১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জয় করে অমরত্ব লাভ করেছিলেন স্যার স্ট্যানলি ম্যাথিউস। এই ইংলিশ ম্যানকে বিশেষ শ্রদ্ধা জানাতে চিরাচায়িত প্রথা ভেঙে প্যারিসের বিখ্যাত শাতলিয়ে থিয়েটারের পরিবর্তে প্রথমবার ব্যালন ডি’অর আয়োজিত হয়েছে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে। নিজ শহরের ঝলমলে রাতের সব আলো নিজের করে নিয়েছেন হ্যারি কেইন।
ব্যালন ডি’অরের দৌড়ে কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামালের কথার লড়াই থেকে নিজেকে অনেকটা দূরেই রেখেছেন হ্যারি কেইন। তবে শীর্ষ দশের মধ্যে লড়াইটা যে এই তিনজনের মধ্যে হবে, তা ছিল অনুমেয়। এল ফেনোমেনোন রোনালদো নাজারিওর হাত থেকে ব্যালনের ট্রফি নিয়ে এমবাপে-ইয়ামেলের কথা লড়াইয়ের ইতি টানলেন ইংলিশ তারকা।
বরাবরই পেশাদার ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। তবে ব্যালন ডি’অরের মঞ্চে উঠে বাকরুদ্ধ হয়ে যান। দীর্ঘ বক্তব্যে ধন্যবাদ জানান সাবেক ক্লাব ও সতীর্থসহ বর্তমানদের। প্যালাডিয়াম থিয়েটারে হ্যারি কেইনের জন্য এই দিনটা আরও বিশেষ হয়ে উঠে নিজ দেশের মাটিতে পুরস্কার পাওয়া। সেই সঙ্গে পুরো পরিবারের উপস্থিতি। ছেলের অসামান্য অর্জন খুব কাছ থেকেই দেখলেন কেইনের বাব-মা।
২০০১ সালে মাইকেল ওয়েনের পর এই কোনো ইংলিশ ফুটবলারের হাতে উঠল ব্যালন ডি’অরের ট্রফি। আর পাক্কা ৪৫ বছর পর জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যাচ্ছে ফুটবলে ব্যক্তিগত সর্বোচ্চ এই পুরস্কার।
শুধু ব্যালন নয়, ২০২৫-২৬ মৌসুমে ৯০ গোল করে সেরা স্ট্রাইকারের পুরস্কারটাও জিতে নিয়েছেন ইংলিশ অধিনায়কা কেইন। লন্ডন থেকে এমবাপে খালি হাতে ফিরলেও সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতেছেন লামিন ইয়ামাল। তাতে কিছুটা হলেও আক্ষেপ কমবে এই স্প্যানিশ ফুটবলারের। টানা তৃতীয়বার উদীয়মান ফুটবলার নির্বাচিত হয়েছেন কেইন।
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন কেইন। ৬৫ ম্যাচে তার গোলসংখ্যা ৭৩। এর মধ্যে বায়ার্ন মিউনিখের হয়ে ৫১ ম্যাচে করেন ৬১ গোল, যা এক মৌসুমে ক্লাবটির কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড। তার পারফরম্যান্সে ইংল্যান্ড বিশ্বকাপে জায়গা করে নেয়, আর বায়ার্ন পৌঁছায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে।