
সাফ চ্যাম্পিয়নশিপশেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে কাঁদিয়ে শিরোপা জিতল ভারত
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২০:৫৮

ফাইনালে ভারতের বিপক্ষে এগিয়ে বিরতিতে গেছে পাকিস্তান। ছবি: ফেসবুক
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে কোণঠাসা করে রেখেছে পাকিস্তান। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে তারা। প্রথমার্ধে যোগ করা সময়ে পাকিস্তানকে এগিয়ে দেন আলমগীর গাজী।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণের পশরা সাজিয়ে বসে পাকিস্তান। গোলের জন্য অনেক চেষ্টা করেও ভারতের ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। তবে প্রত্যাশিত গোলটি আসে প্রথমার্ধে যোগ করা সময়ে।
পাকিস্তানের বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় ভারতের ডিফেন্ডার। সেই বল চলে যায় আলমগীর গাজীর পায়ে। ডি-বক্সের ভেতর থেকে কোণাকুণি এক শট নিয়ে বল জালে পাঠান। তাতেই উল্লাসে মাতে পুরো দল।
এদিকে ফাইনালের আগে অনুষ্ঠিত হয়ে সমাপনী অনুষ্ঠান। তবে ফাইনালে বাংলাদেশ না ওঠায় প্রায় ফাঁকা ছিল পুরো স্টেডিয়াম। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফাইনাল শুরুর দেড় ঘণ্টা আগেও গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ছিল খুবই কম। আর সেই ফাঁকা মাঠেই অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান।
প্রাসঙ্গিক: