
সাফ চ্যাম্পিয়নশিপশেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে কাঁদিয়ে শিরোপা জিতল ভারত
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২০:২৮

আইপিএলের ২০২৭ আসরে খেলবেন না স্টার্ক। ছবি: বিসিসিআই
আইপিএলের ২০২৭ আসরে খেলবেন না অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার ট্রাভিস হেড ও মিচেল স্টার্ক। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি ও ওয়ার্কলোডের কথা বিবেচনা করে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। এতে নতুন করে খেলোয়াড় খুঁজতে হবে দুই ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদকে।
এবারের আইপিএলে দিল্লির হয়ে খেলার কথা ছিল স্টার্কের। তবে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মনোযোগ দিতেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসর থেকে বিরত থাকতে চান বাঁহাতি পেসার। তার সিদ্ধান্তের কারণে তাকে দল থেকে ছেড়ে দেয়ার পথে হাঁটছে দিল্লি।
স্টার্ককে ছেড়ে দিলে মিনি নিলামে প্রায় ১২ কোটি রুপি বাড়তি অর্থ নিয়ে নামতে পারবে দিল্লি। তবে তার মতো অভিজ্ঞ পেসারের বিকল্প খুঁজে পাওয়া সহজ হবে না দলটির জন্য।
এর আগে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা এবং সামনে ওয়ানডে বিশ্বকাপ থাকায় নিজের কাজের চাপ কমাতে চান এই বাঁহাতি ওপেনার।
প্রাসঙ্গিক: