
১৫ মিনিটের ঝড়ে হ্যাটট্রিক করে এক হাজার গোলের আরও কাছে রোনালদো
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ৪:৫৩

আফগানিস্তান বড় সংগ্রহ পায় আজমতউল্লাহর সেঞ্চুরিতে। ছবি: এসিবি
৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেললে জয়ের আশা অনেকটা ফিকেই হয়ে যায়! কিন্তু আফগানিস্তান এখান থেকে জয় তুলে নিয়েছে। আজমতউল্লাহ ওমরজাইয়ের সেঞ্চুরিতে ২২১ রান তুলে জিম্বাবুয়েকে থামিয়েছে ২০২ রানে।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল ইব্রাহিম জাদরানের দল। ১ নভেম্বর শেষ ম্যাচে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার সুযোগ তাদের সামনে।
শারজাহতে রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ আকরাম ও শহিদুল্লাহর মধ্যে কেবল দলপতিই রানের খাতা খুলতে সক্ষম হন। ৯ বলে ইব্রাহিম কেবল ১ রান করেন। আজমতউল্লাহ ওমরজাই এরপর ঝড় তুলেন। তাকে ১৭ রান করে সেদিকুল্লাহ অতল ও ৫২ রান করে ইজাজ আহমেদ সঙ্গ দেন। শেষদিকে ৬ বলে ২৫ রানের ঝড় তুলেন রশিদ খান।
৫০ বলে ১১৬ রান করে আউট হওয়া ওমরজাই ইনিংস সাজান ৫টি চার ও ১২টি ছয়ের মারে। তার সেঞ্চুরির বিপরীতে সেঞ্চুরি করেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। কিন্তু জিম্বাবুয়ে অধিনায়ক অপরপ্রান্ত থেকে যথেষ্ট সাপোর্ট পাননি। রাজা শেষ পর্যন্ত ৫৬ বলে ১০৬ রান করে অপরাজিত ছিলেন। তাফাদজাওয়া সিগা ৩১, ইনোসেন্ট কাইয়া ২৫ ও ব্রায়ান বেনেত ২২ রান করেন।