
১৫ মিনিটের ঝড়ে হ্যাটট্রিক করে এক হাজার গোলের আরও কাছে রোনালদো
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১:৫৪

ব্রাজিল দলের অধিকাংশই অনভিজ্ঞ। ছবি: এএফপি
কার্লো আনচেলক্তি চমকে দেওয়ার মতো একটা কাজই করলেন!
ইতালিয়ান কোচ নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলে ম্যাচকে সামনে রেখে ২৬ জনের যে দল ঘোষণা করেছেন, তাতে অনভিজ্ঞদের ছড়াছড়ি। অ্যালিসন বেকার, এডারসন, মার্কুইনহোস, ক্যাসেমিরো, এডার মিলিতাও, লুকাস পাকুয়েতা, ম্যাথিয়াস কুনহার মতো অভিজ্ঞদের এই দলে জায়গা হয়নি।
প্রথমবার ডাক পেয়েছেন আন্দ্রে লুইজ, মারলন গোমেস, জনাথন জেসুস, অ্যালিসন সান্তানা ও অ্যালান। এদের মধ্যে মারলন গোমেসের ব্রাজিল অলিম্পিক দলে ও অ্যালিসনের অনূর্ধ্ব-২০ দলে খেলার অভিজ্ঞতা আছে, দুজনই খেলেন শাখতার দোনেৎস্কে। আন্দ্রে লুইজ করিন্থিয়াসে, জনাথন জেসুস ক্রুজেইরো ও অ্যালান খেলেন ম্যানচেস্টার সিটিতে।
পরিচিতদের মধ্যে আছেন গ্যাব্রিয়েল ম্যাগালহাস, ব্রুনো গিমারায়েস, এন্দরিক, এস্তেভাও, রাফিনহা ও ভিনিসিউস জুনিয়র। বাকিদের কারো জাতীয় দলের হয়ে ১৫টি ম্যাচ খেলারও অভিজ্ঞতা নেই। কেউ খেলেছেন একটি ম্যাচ, কেউ দুটি, কেউবা ১০টি।
ব্রাজিল সিঙ্গাপুরে ১৪ নভেম্বর জাপানের ও ১৭ নভেম্বর স্বাগতিকদের মুখোমুখি হবে।
ব্রাজিল দল
গোলরক্ষক: বেন্তো, লুকাস পেরি ও মরিস্কো।
ডিফেন্ডার: আর্থুর দিয়াস, কার্লোস অগাস্তো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, জাইর কুনহা, জনাথন জেসুস, ভেন্ডারসন, ভিতর রেইস ও ওয়েসলে।
মিডফিল্ডার: আন্দ্রে লুইজ, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস, গ্যাব্রিয়েল বনটেম্পো, জোয়াও গোমেস ও মারলন গোমেস।
ফরোয়ার্ড: অ্যালিসন সান্তানা, অ্যালান, এন্দরিক, এস্তেভাও, রাফিনহা, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।