
৪০০ করে ব্র্যাডম্যান-লারা-হানিফদের পাশে ‘অখ্যাত’ সুতার
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৫:৫৮

বুমরাহকে মাঝে মাঝে ওয়ানডে খেলানোর পরামর্শ দিয়েছেন শাস্ত্রী। ছবি: এএফপি
সাম্প্রতিক সময়ে প্রায়ই চোটে ভুগছেন ভারতের পেস বিভাগের প্রধান অস্ত্র জাসপ্রিত বুমরাহ। মাঝে মাঝে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। এই পেসারকে চোটের কবল থেকে বাঁচাতে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।
শাস্ত্রী বুমরাহকে টেস্টে নিয়মিত ও অন্য দুই ফরম্যাটে বেছে বেছে খেলানোর পরামর্শ দিয়েছেন। সনি স্পোর্টসকে তিনি বলেন, ‘বিশ্বকাপ পর্যন্ত আমার মনে হয় না ওর তিন ফরম্যাটেই খেলা উচিত। ওর প্রধান মনোযোগ থাকা উচিত টেস্ট ক্রিকেটে। পাশাপাশি মাঝেমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও খেলতে পারে।’
শাস্ত্রী এই পরামর্শ দিয়েছেন নিউজিল্যান্ডে ভারতের পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে। ২২ অক্টোবর থেকে টিম ইন্ডিয়া কিউইদের বিপক্ষে ৫টি টি-২০, সমানসংখ্যক ওয়ানডে ও ২টি টেস্ট খেলবে। এই সিরিজ নিয়ে শাস্ত্রী বলেন, ‘পুরো সফরটাই গুরুত্বপূর্ণ। এই সফর থেকে ভারতীয় ক্রিকেট কোন দিকে এগোচ্ছে, তার একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। নিউজিল্যান্ডের পরিবেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার কিছুটা মিলও থাকতে পারে, যেখানে বিশ্বকাপের সময় ভারতকে খেলতে হতে পারে।’
এই সফর দিয়েই প্রায় চার বছর পর ভারতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। দুটি আইপিএলজয়ী আসরের পারফরম্যান্স দিয়ে দলে ঢোকা এই পেসারকে নিয়ে শাস্ত্রী বলেন, ‘অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। ভুবনেশ্বরের মতো মানসম্পন্ন ও অভিজ্ঞ একজন বোলারকে দলে পাওয়া গেলে তাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সংশয় থাকার কথা নয়। আইপিএলে ওর পারফরম্যান্স এবং ভারতের হয়ে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা বিবেচনা করলে নিউজিল্যান্ডের পরিবেশের জন্য ও আদর্শ বোলার।’