
২০৩২ পর্যন্ত গুলেরের সঙ্গে চুক্তি করল রিয়াল মাদ্রিদ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩

ইকরাম আলিখিল। ছবি: এসিবি
আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার আব্দুল মালিক ও ইকরাম আলিখিল। দুজনকেই তিরস্কার করার পাশাপাশি তাদের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করে আচরণবিধি ভাঙেন এই দুই ক্রিকেটার। আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা অপরাধ।
আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে দুটি ঘটনা ঘটে। ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হওয়ার পরও ক্রিজ ছাড়তে দেরি করেন মালিক। এ সময় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে অঙ্গভঙ্গিও করেন তিনি।
অন্যদিকে ইনিংসের ৫৪তম ওভারে ক্যাচ আউট হওয়ার পর দুই হাত ওপরে তুলে প্রতিক্রিয়া দেখান ইকরাম। তিনিও ক্রিজ ছাড়তে সময় নেন।
এই দুই ঘটনার কারণে মালিক ও ইকরামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। দুজনই নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছেন। ম্যাচ রেফারির দেয়া শাস্তিও মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।