
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপহামজার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের রোমাঞ্চকর জয়
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৮:৩৮

বাবর আজম। ছবি: এপি
তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন পাকিস্তানের বাবর আজম। তারকা ব্যাটার রোববার (১৮ অক্টোবর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এই মাইলফলকে পৌঁছান।
বাবর এই মাইলফলকে পৌঁছেছেন পাকিস্তানের পঞ্চম ব্যাটার হিসেবে। পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় সবার ওপরে রয়েছেন দেশটির কিংবদন্তি ব্যাটার ইনজামাম-উল-হক। ৪৯৫ ম্যাচে তার সংগ্রহ ২০ হাজার ৫৪১ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান। ৪০৮টি আন্তর্জাতিক ম্যাচে তিনি করেছেন ১৭ হাজার ৭৯০ রান।
তালিকার পরের দুজন হলেন মোহাম্মদ ইউসুফ ও জাভেদ মিয়াঁদাদ। তারা করেছেন যথাক্রমে ১৭ হাজার ১৩৪ ও ১৬ হাজার ২১৩ রান। বাবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেছিলেন নামের পাশে ১৫ হাজার ৯৯৩ রান নিয়ে। লঙ্কানদের বিপক্ষে তিনি করেছেন ৪৫ রান। অর্থাৎ তিন ফরম্যাটে তার রান হলো ১৬ হাজার ৩৮।
এরমধ্যে ১৪৪ ওয়ানডেতে সাড়ে ৬ হাজারের বেশি, ৬৬টি টেস্টে ৪ হাজার ৭৭১ ও ১৪৫টি টি-টোয়েন্টিতে ৪ হাজার ৫৯৬ রান করেছেন। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরি ৩২টি এবং হাফসেঞ্চুরি ১১১টি।
পাকিস্তানের শীর্ষ পাঁচ রানসংগ্রাহক
| নাম | রান |
|---|---|
| ইনজামাম-উল-হক | ২০৫৪১ |
| ইউনিস খান | ১৭৭৯০ |
| মোহাম্মদ ইউসুফ | ১৭১৩৪ |
| জাভেদ মিয়াঁদাদ | ১৬২১৩ |
| বাবর আজম | ১৬০৩৮ |