
প্রেমের কথা স্বীকার করে বিয়ে নিয়ে যা বললেন জাহ্নবী কাপুর
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১:২১

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। ছবি: সংগৃহীত
চলচ্চিত্রের শুটিংয়ে অভিনেত্রীদের পোশাক ও শরীর নিয়ে নির্মাতাদের অস্বস্তিকর নির্দেশনা দেওয়ার ঘটনা নতুন নয়। এবার এমনই এক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে।
একটি অ্যাকশন সিনেমায় তাকে অন্তর্বাস পরে অভিনয় করতে বলা হয়েছিল। এমনকি অন্তর্বাস ছাড়া শার্ট পরে বোতাম খোলা রাখার নির্দেশও দেওয়া হয় তাকে। সেই নির্দেশনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের নতুন সিরিজ ‘আক্কা’র প্রচারে এক ভিডিও সাক্ষাৎকারে এসব অভিজ্ঞতার কথা জানান রাধিকা। চলচ্চিত্রশিল্পে নারীদের কাজের পরিবেশ এবং শুটিংয়ের সময় তাদের স্বস্তি ও সম্মতির বিষয়টি নিয়েও কথা বলেন তিনি।
রাধিকা জানান, একটি অ্যাকশন সিনেমার দৃশ্যের জন্য তাকে অন্তর্বাস ছাড়া শার্ট পরতে এবং শার্টের বোতাম খোলা রাখতে বলা হয়েছিল। তবে এমন নির্দেশনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, ‘তারা আমাকে বলেছিল, তুমি কি অন্তর্বাস ছাড়া শার্ট পরতে পারবে ও বোতাম খোলা রাখতে পারবে? আমি তাদের বলেছিলাম, পদার্থবিদ্যার বিষয়টা একটু ভেবে দেখুন। আমি যখন অ্যাকশন দৃশ্যে অভিনয় করছি…।’
রাধিকার এই বক্তব্যে শুটিংয়ের প্রয়োজনে অভিনেত্রীদের পোশাক নিয়ে নির্মাতাদের প্রত্যাশা এবং বাস্তবসম্মত নির্দেশনার বিষয়টি সামনে এসেছে।
সাক্ষাৎকারে রাধিকা আরও জানান, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের স্বস্তি, নিরাপত্তা ও সম্মতি নিশ্চিত করতে কাজ করেন ইন্টিমেসি কোঅর্ডিনেটররা। কিন্তু অনুচিত দাবি বা নির্দেশনার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের পেশাগত ঝুঁকিতে পড়তে হয় বলেও উল্লেখ করেন তিনি। এমনকি এ ধরনের পরিস্থিতিতে তাদের চাকরি হারানোর ঘটনাও দেখেছেন বলে জানান অভিনেত্রী।
রাধিকার বক্তব্যে চলচ্চিত্রের সেটে সম্মতি, পেশাগত মর্যাদা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।
এদিকে রাধিকা আপ্তে অভিনীত নতুন ভারতীয় সিরিজ ‘আক্কা’ ঘিরেও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিরিজটির গল্প গড়ে উঠেছে ১৯৮০-এর দশকের দক্ষিণ ভারতের কাল্পনিক শহর পেরুনুরকে কেন্দ্র করে। সেখানে নারীদের নেতৃত্বে গড়ে উঠেছে শক্তিশালী এক গ্যাংস্টার-জগৎ। প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের ক্ষমতা ও উত্তরাধিকার ধরে রাখতে লড়াই করে যাচ্ছে এই গোষ্ঠী।
আনুগত্য, প্রতিশোধ, পারিবারিক উত্তরাধিকার এবং রক্তক্ষয়ী সংঘাতের গল্পে গুরুত্বপূর্ণ দুই চরিত্র ভবানী ও রুদ্র। ভবানী চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। অন্যদিকে রুদ্রর ভূমিকায় দেখা যাবে রাধিকা আপ্তেকে।
নেটফ্লিক্সের এই সিরিজে ক্ষমতার সমীকরণ, উচ্চাকাঙ্ক্ষা এবং সংঘাতের মধ্য দিয়ে এগিয়ে যাবে কাহিনি। নতুন সিরিজের প্রচারের পাশাপাশি চলচ্চিত্রশিল্পে নিজের অভিজ্ঞতা তুলে ধরে আবারও আলোচনায় এসেছেন রাধিকা আপ্তে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া