
৬০৮ রানের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে টাই বাংলাদেশের
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৯:২৭

রমেশ পাওয়ার। ছবি: সংগৃহীত
ভারত পুরুষ দলের নির্বাচক কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো পশ্চিমাঞ্চলের রমেশ পাওয়ারকে। অশোক মালহোত্রা ও যতীন পরাঞ্জপের সমন্বয়ে গঠিত বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি তাকে শূন্য পদে বেছে নিয়েছে। চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে প্রজ্ঞান ওঝাকে।
রমেশকে যে পদে নেওয়া হয়েছে, সেটি খালি হয়েছিল ৪ অক্টোবর প্রধান নির্বাচক অজিত আগারকারের মেয়াদ শেষ হওয়ায়। এই পদের জন্য ওয়াসিম জাফরসহ একাধিক প্রার্থী আবেদন করেছিলেন।
পাওয়ার ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে ভারতের হয়ে দুটি টেস্ট ও ৩১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। অবসর নেওয়ার পর তিনি দুই দফায় ভারত মহিলা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তার কোচিংয়ে ভারত এশিয়া কাপের শিরোপা জেতে এবং কমনওয়েলথ গেমসে রুপোর পদক অর্জন করে।
ওঝা নির্বাচক কমিটির প্রধান হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতার ভিত্তিতে। এ ক্ষেত্রে টেস্ট ম্যাচকে অগ্রাধিকার দেওয়া হয়। সেই নিয়ম অনুযায়ী, অজিত আগারকারের বিদায়ের পর দায়িত্ব পেলেন ২৪টি টেস্ট খেলা প্রজ্ঞান ওঝা।
২০২৫ সালের সেপ্টেম্বর থেকে নির্বাচক কমিটির সদস্য হিসেবে রয়েছেন ওঝা। তার সঙ্গে কমিটিতে রয়েছেন শিব সুন্দর দাস, আরপি সিং এবং অজয় রাত্রা। আগারকারের মেয়াদ শেষ হওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ওঝা। তার নেতৃত্বাধীন কমিটি নিউজিল্যান্ডের বিপক্ষে সফরের জন্য ভারতের তিন ফরম্যাটের দল দিয়েছে।