
ভারতের নির্বাচক কমিটিতে রমেশ পাওয়ার, চেয়ারম্যান প্রজ্ঞান ওঝা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৯:৩৮

টাই হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে ম্যাচ। ছবি: ইনস্টাগ্রাম
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ টাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার (১৯ অক্টোবর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডেতে দুই দলই করেছে ৩০৪ রান। আফগানিস্তান-বাংলাদেশ যুব দলের ওয়ানডে লড়াইয়ে এটি সর্বোচ্চ ৬০৮ রানের ম্যাচ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৪ রান করে আফগানিস্তান। নোমান সালারজাই ৭৬, ফারিদুল্লাহ ইহসাস ৫১ এবং তাহির সারওয়ারি ৪৩ রান করেন। বাংলাদেশের রুবাই ইসলাম রিজন ৭২ রান দিয়ে নেন ৪ উইকেট। এসকে জারিফ সিয়ামের শিকার ২ উইকেট।
জবাবে শুরু থেকেই পাল্টা আক্রমণ করে বাংলাদেশ। আবদুল্লাহ আল মুহির ৫০, আলামিন হোসেন রনির ৭১ এবং আহসান আল মুমিনের ৫৬ রানের ইনিংসে জয়ের পথে এগিয়ে যায় দল। তবে শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
শেষ দিকে রুবাই ইসলাম রিজনের ১৯ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসে জয়ের আশা জাগে। কিন্তু ৪৯ ওভারে ৩০৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে রোমাঞ্চকর ম্যাচটি টাই হয়। আফগানিস্তানের নূর আলী নিয়াজাই নেন ৩ উইকেট।