
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না বাভুমার, নেতৃত্বে কে
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৬:১

টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ছবি: এএফপি
বাংলাদেশের দেয়া ১২ রানের লক্ষ্য মাত্র ১.৩ ওভারেই তুলে নিলো দক্ষিণ আফ্রিকা। তাতে দুই ম্যাচে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।
১০০ রানে ৫ উইকেট নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। লিটন ও মুশফিক কিছুটা এগিয়ে নিলেও বেশিদূর দলকে টানতে পারেনি তারা। ৩৯ রান করে রাবাদার বলে বোল্ড হলে জুটি ভাঙ্গে তাদের। এরপর মিরাজ মাঠে নেমেও ফিরে যান দ্রুত।
শেষদিকে সাইমন হার্মার দ্রুত উইকেট তুলে নিলে বাংলাদেশ ১৬৮ রানে অলআউট হয়। হার্মার নেন ৬ উইকেট। রাবাদা পান ৩ উইকেট।
১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানেই ওপেনার অ্যাকারম্যানকে হারায় দক্ষিণ আফ্রিকা। মিরাজের বলে স্লিপে ক্যাচ দেন তিনি। তবে এবাদতের করা দ্বিতীয় ওভারেই জয় তুলে নেয় প্রোটিয়ারা।
চতুর্থ দিন লাঞ্চের আগে দক্ষিণ আফ্রিকা যখন ১৫৭ রানের লিড নিয়ে অলআউট হয়েছিল, তখন এ ম্যাচে ড্রয়ের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছিল। কিন্তু দুই সেশনে ৫ উইকেট হারিয়ে চতুর্থ দিনই বাংলাদেশ হারের পাল্লা ভারী করে ফেলে। কিছুটা শঙ্কা জাগে ইনিংস হার নিয়েও।
মুশফিকুর রহিম ৫ ও লিটন দাস ১২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিলেন। তাদের ব্যাটে ইনিংস হার এড়ালেও ৩৯ রানে লিটন ও ২২ রানে মুশফিক আউট হওয়ার পর বাংলাদেশ আর বেশি দূর যেতে পারেনি। শেষ ৩ উইকেটে টাইগাররা মাত্র ৮ রান করতে সক্ষম হয়।
প্রাসঙ্গিক: