
আর্জেন্টিনার যে দুই তরুণকে সবচেয়ে বেশি পছন্দ ম্যাক অ্যালিস্টারের
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১২:২৩

প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। ছবি: এপি
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। এই বাংলাদেশি পেসারকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস।
৩১ বছর বয়সী মোস্তাফিজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ৩৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। শিকার করেছেন ৪২৩ উইকেট। তবে এত দীর্ঘ ক্যারিয়ারে কখনো বিগ ব্যাশে খেলা হয়নি তার।
এবার কাঁধের চোটের কারণে বিগ ব্যাশের পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন রেনেগেডসের অভিজ্ঞ বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফ। তার পরিবর্তে মোস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর মাধ্যমে নিজেদের বোলিং আক্রমণে বৈচিত্র্য বাড়াতে চায় তারা।
আইএলটি-টোয়েন্টিতে খেলার ব্যস্ততার কারণে চেন্নাইয়ে পার্থ স্কর্চার্সের বিপক্ষে রেনেগেডসের প্রথম ম্যাচে পাওয়া যাবে না মোস্তাফিজকে। তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) খেলার অপেক্ষায় রোমাঞ্চিত বাংলাদেশের এই পেসার।
সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এমসিজিতে মাঠে নামবে রেনেগেডস।
ক্লাবের এক বিবৃতিতে মোস্তাফিজ বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার অপেক্ষায় আছি। এমসিজিকে নিজের হোম গ্রাউন্ড হিসেবে পেয়ে সেখানে খেলাটা হবে বিশেষ কিছু। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে সহায়তা করতে মুখিয়ে আছি।’
দলের নতুন কোচ লুক রনকিও মোস্তাফিজকে পেয়ে বেশ উচ্ছ্বসিত। জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের মতো বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি মোস্তাফিজকে দলে পাওয়াকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন তিনি।
রনকি বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি ক্রিকেটে মোস্তাফিজ নিজেকে একজন প্রমাণিত ম্যাচজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাওয়ারপ্লে এবং ইনিংসের শেষ দিকে; দুই সময়েই উইকেট নেওয়ার সামর্থ্য রয়েছে তার। আমাদের বোলিং আক্রমণে ঠিক এমন একজনকেই প্রয়োজন ছিল।’
এদিকে, মেলবোর্ন স্টার্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে অ্যাডিলেড স্ট্রাইকার্সে যোগ দিয়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। তার দলবদলের খবরের পরপরই বিগ ব্যাশে মোস্তাফিজের নতুন ঠিকানা নিশ্চিত হলো।