
ডিসেম্বরের মধ্যেই পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ: মজুরি বোর্ড
ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮

জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দায়িত্ব পালনকালে নিজের পিস্তলের গুলিতে জাহাঙ্গীর আলম (৫২) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সারকারখানা পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম ওই ফাঁড়ির ইনচার্জ ছিলেন। তিনি ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুরের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জাহাঙ্গীর আলম ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হন। হাঁটা শেষ করে তিনি ফাঁড়িতে ফিরে আসেন। এর কিছুক্ষণ পর একটি গুলির শব্দ পাওয়া যায়। পরে কক্ষে ঢুকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশে তার ব্যবহৃত পিস্তলটি পড়ে ছিল। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন এই বিষয়টি এখনো স্পষ্ট করে জানাতে পারেননি কেউ।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম জানান, নিজের পিস্তলের গুলিতে ফাঁড়িতে থাকা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে আশুগঞ্জ থানা পুলিশের সদস্যদের পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, জাহাঙ্গীর আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।