
প্রথমবারের মতো বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১১:৫২

ম্যাক অ্যালিস্টারের (মাঝে) পছন্দের দুই তরুণ লিওনেল ফ্লোরেস (বাঁয়ে) ও আগুস্তিন গিয়াই। ছবি: সম্পাদিত
আর্জেন্টিনা জাতীয় দলের সাম্প্রতিক ক্যাম্পে দুই তরুণ ফুটবলারের পারফরম্যান্স সবচেয়ে বেশি মুগ্ধ করেছে লিভারপুলের মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে। তারা হলেন লিওনেল ফ্লোরেস ও আগুস্তিন গিয়াই।
২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার বোকা জুনিয়র্সের তরুণ প্রতিভা ফ্লোরেসের প্রশংসা করে বলেছেন, অনুশীলনে তার পারফরম্যান্স বেশ ভালো লেগেছে। ম্যাচেও যতটুকু সুযোগ পেয়েছেন, তাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।
ম্যাক অ্যালিস্টার বলেন, ‘অনুশীলনে সে আমার ওপর দারুণ প্রভাব ফেলেছে। যতগুলো ম্যাচ খেলেছে, সেখানেও ভালো করেছে, যদিও খুব বেশি খেলার সুযোগ পায়নি। আমার মনে হয়, ভবিষ্যতের জন্য সে বেশ আকর্ষণীয় একটি নাম।’
চলতি মৌসুমে বোকা জুনিয়র্সের হয়ে আলোচনায় এসেছেন ১৯ বছর বয়সী এই স্ট্রাইকার। কোচ ভাস্কো আরুয়াবারেনার অধীনে দারুণ পারফরম্যান্স করে দ্রুতই নিজের পরিচিতি তৈরি করেন তিনি। এরপর তাকে কাছ থেকে পর্যবেক্ষণ করতে আর্জেন্টিনা জাতীয় দলে ডাক দেন লিওনেল স্কালোনি।
ইতিমধ্যে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সর্বশেষ তিনটি প্রীতি ম্যাচেই কিছু সময় খেলার সুযোগ পেয়েছেন ফ্লোরেস। লিওনেল মেসির বিদায়ী ম্যাচেও তার সঙ্গে একই মাঠে খেলার অভিজ্ঞতা হয়েছে এই তরুণের।
পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতিতে ফ্লোরেসকে দলে নেওয়ার পরিকল্পনা ছিল স্কালোনির। একই পরিকল্পনায় ছিলেন বোকা জুনিয়র্সের আরেক তরুণ মিল্টন দেলগাদোও। তবে শেষ পর্যন্ত উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের স্কোয়াডে তাদের রাখা হয়নি।
ফলে ১৪ নভেম্বর মেন্দোসায় কোপা আর্জেন্টিনার সেমিফাইনালে বানফিল্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বোকা জুনিয়র্স দুই খেলোয়াড়কেই পাচ্ছে।
অন্যদিকে, ম্যাক অ্যালিস্টার সামগ্রিকভাবে আর্জেন্টিনা দলের প্রতিভার প্রশংসা করেছেন। তার মতে, দলটিতে প্রতিযোগিতার মান অনেক উঁচু। বিশেষভাবে উল্লেখ করেছেন পালমেইরাসের ফুল-ব্যাক আগুস্তিন গিয়াইয়ের নামও।
লিভারপুলের এই মিডফিল্ডার বলেন, ‘সামগ্রিকভাবে এখানে অনেক উঁচু মানের খেলোয়াড় রয়েছে। আগুস্তিন গিয়াইয়ের কথাও বলব। আমার মনে হয়, সে খুব ভালো করেছে এবং অনুশীলনে নিজের সামর্থ্য ও মান দেখিয়েছে।’
আর্জেন্টিনা জাতীয় দলে ক্রমেই নিজের অবস্থান শক্ত করছেন কোমোর গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিকো পাজ। ভবিষ্যতে লিওনেল মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হিসেবেও আলোচনায় রয়েছেন তিনি।
তবে ম্যাক অ্যালিস্টার তাকে নিজের পছন্দের দুই তরুণের তালিকায় রাখেননি। তার মতে, নিকো পাজের প্রতিভা সম্পর্কে দলের সবারই ভালো ধারণা রয়েছে।
তিনি বলেন, ‘নিকো তো বিশ্বকাপেই আমাদের সঙ্গে ছিল। সে কী দিতে পারে, তা আমরা সবাই জানি। নিঃসন্দেহে সে অসাধারণ প্রতিভার অধিকারী। আমরা তাকে মূল্যায়ন করি এবং যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করি।’
আর্জেন্টিনা দলের বর্তমান প্রতিযোগিতার মান নিয়েও আশাবাদী ম্যাক অ্যালিস্টার। তবে মেসির অনুপস্থিতিতে দলের দায়িত্ব আরও বেড়েছে বলে মনে করেন তিনি।
ম্যাক অ্যালিস্টারের ভাষায়, ‘দলে প্রতিযোগিতার মান অনেক উঁচু। আমরা ভালো মানুষের হাতেই আছি। তবে সব সময় দলকে অগ্রাধিকার দিতে হবে। বুঝতে হবে, এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়টি আর আমাদের সঙ্গে নেই। তাই দল হিসেবে আমাদের আরও শক্তিশালী হয়ে উঠতে হবে।’