
ম্যান ইউনাইটেডের দায়িত্ব নিয়েই আর্জেন্টাইন প্রতিভার দিকে হাত বাড়াচ্ছেন পচেত্তিনো!
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২১:৪২

টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন অ্যাকারম্যান। ছবি: এএফপি
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম এশীয় দল হিসেবে টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করেছে বাংলাদেশ। জোহানেসবার্গে প্রথম ইনিংসে এতো রান তুলে কোনো দলেরই হারের রেকর্ড নেই। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতেই এইডেন মার্করামকে আউট করে টাইগার সমর্থকদের আরও আশাবাদী করে তুলেছিলেন হাসান মাহমুদ। কিন্তু এরপরই পরিস্থিতি আমূল বদলে যায়।
সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৮৭ রান। বাংলাদেশের চেয়ে তারা এখনও ১১৩ রানে পিছিয়ে। দ্বিতীয় ও তৃতীয় সেশনে দক্ষিণ আফ্রিকার আধিপত্যের পর দিনের শেষভাগে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
পার্ট টাইমার মুমিনুল হক বল হাতে নিয়ে প্রথম ওভারেই মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজার ২০২ রানের জুটি ভাঙার পর অল্প সময়ের বিরতিতে আরও ২ উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ। সবচেয়ে বড় স্বস্তির খবর–বিদায় নিয়েছেন সেঞ্চুরিয়ান মার্কাস অ্যাকারম্যান।
হাসান মাহমুদের দারুণ এক ডেলিভারিতে মাত্র ৫ রানে এইডেন মার্করামকে হারানোর পর অ্যাকারম্যান ও জুবায়েরের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল প্রোটিয়ারা। বাংলাদেশের বড় স্কোরের জবাব দিচ্ছিলেন আক্রমণাত্মক ব্যাটিংয়ে। পুরো দ্বিতীয় সেশনে কোনো উইকেটই শিকার করতে পারেনি টাইগাররা। তৃতীয় সেশনেও রাজত্ব চলছিল এই জুটিরই। তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেনের সঙ্গে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে ঘুরিয়ে ফিরিয়ে বোলিং করিয়েও জুটি ভাঙতে পারছিলেন না অধিনায়ক শান্ত।
এরই মধ্যে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান অ্যাকারম্যান। জুবায়েরও হাঁটছিলেন একই পথে, কিন্তু বাধ সাধেন মুমিনুল হক।
জুটি ভাঙতে অধিনায়ক শান্ত মুমিনুলের দ্বারস্থ হয়েছিলেন। অধিনায়কের আস্থার প্রতিদান ব্যাট হাতে না পারলেও বল হাতে দিয়েছেন এই বাঁহাতি। প্রথম ওভারেই দারুণ এক টার্নিং ডেলিভারিতে আউট করেছেন জুবায়েরকে। উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন লিটন। ১২৯ বলে ১২ চারে ৮৩ রান করে আউট হন জুবায়ের।
জুবায়ের বিদায় নিলেও অ্যাকারম্যান সেঞ্চুরির পর আরও আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন। এর মাঝেই পূর্ণ করেন ১৫০ রান। তাকে ফেরান হাসান।
১৬৪ বলে ২১ চার ও ১ ছক্কায় ১৫৭ রান করে তাসকিনের হাতে ক্যাচ দেন অ্যাকারম্যান।
এর কিছুক্ষণ পর নিজের তৃতীয় শিকার করেন হাসান। মাত্রই ক্রিজে আসা ম্যাথু ব্রিটজকিকে (২) উইকেটের পেছনে লিটনের ক্যাচে পরিণত করেন।
দিনের বাকি সময়টা অধিনায়ক টেম্বা বাভুমা (১৯) ও রায়ান রিকেলটন (৭) নির্বিঘ্নে কাটিয়ে দেন।