
রোনালদোর অবসরে নিজের দায় দেখছেন না পর্তুগাল কোচ
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৫:৩৮

প্রথম সেঞ্চুরিকেই হৃদয় ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। ছবি: এএফপি
রেকর্ড গড়েছেন তাওহীদ হৃদয়। বাংলাদেশিদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেছেন তিনি। চতুর্থ বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করার পর ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমের ২১৯ রানের ইনিংসকেও।
হৃদয় মুশফিককে ছাড়িয়ে যান জোমেল ওয়ারিক্যানকে চার হাঁকিয়ে। প্রথম সেঞ্চুরিকে শুরুতে দেড়শত ও পরে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন তিনি। তার আগে বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান ডাবল সেঞ্চুরি করেন।
হৃদয় ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ৩০৪ বলে। এই ইনিংসে ৭টি ছক্কা ও ১৯টি চার মারেন তিনি। তার ডাবল সেঞ্চুরির পথে তাইজুল ইসলাম ৫৬ ও তাসকিন আহমেদ ২০টির বেশি বল খেলে সঙ্গ দেন।
হৃদয় রেকর্ডগড়া ইনিংস খেলেছেন চাপের মুখে দাঁড়িয়ে। গতকাল ৩ উইকেট হারানো বাংলাদেশ আজ প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে। হৃদয় আজ লাঞ্চ বিরতির ঠিক আগে আগে সেঞ্চুরি পূর্ণ করেন। তিন অঙ্কের ঘরে পৌঁছাতে ১৭১ বল খেলতে হয় তাকে।
মুশফিকুর রহিম আজ ব্যক্তিগত ৩৪ রানে আউট হওয়ার আগে তার সঙ্গে হৃদয়ের হয় ৭৩ রানের জুটি। লিটন দাস খুব দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন। মেহেদী হাসান মিরাজ দুই অঙ্ক পেরোলেও তাকে ১৬ রানের বেশি করতে দেননি রোস্টন চেজ, ক্যারিবীয় দলপতি তাকে জাস্টিন গ্রিভসের ক্যাচে পরিণত করেন। হাসান মাহমুদ বিদায় নেন সপ্তম ব্যাটার হিসেবে। তাইজুল আউট হওয়ার সময় বাংলাদেশের রান ৩০১।