
আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন আফগানিস্তানের দুই ক্রিকেটার
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৯:১৯

বড় জয় দিয়েই বছর শেষ করল লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা। ছবি: এএফপি
কর্দোবায় কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ সালটা দুর্দান্তভাবে শেষ করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগের ম্যাচে উরুগুয়ের কাছে হারের তিক্ততা এই হারে ভুলেছে লিওনেল স্ক্যালোনির দল। দলের পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যেই সংবাদ সম্মেলনে কথা বলেছেন আলবিসেলেস্তেদের কোচ। ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো এই কোচ বছরজুড়ে দলের পারফরম্যান্স মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেছেন।
মৌসুমের মাঝামাঝি সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে স্ক্যালোনি বলেন, 'বিশ্বকাপের কিছু ম্যাচ আমরা নিশ্চিতভাবেই মনে রাখব, যেগুলো ছিল মহাকাব্যিক। মিসর ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আমাদের অনুভূতি ছিল অবিশ্বাস্য।'
তিনি আরও বলেন, 'প্রথমেই আমার মনে হচ্ছে, ভালো কাজ করতে পেরে আমি সন্তুষ্ট। আমরা চেষ্টা করেছি ম্যাচে প্রভাব বিস্তার করতে, প্রতিদ্বন্দ্বিতা করতে এবং সব সময় আর্জেন্টিনা হয়ে থাকতে।'
বছরটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন আর্জেন্টাইন কোচ। তার ভাষায়, 'আমার মনে হয়, বছরটি ইতিবাচক ছিল। আমরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি এবং আরেকটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছি। তবে সব সময় জয় পাওয়া সম্ভব নয়। আমরা সন্তুষ্ট। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে পেরেছি, যেখানে শিরোপা না জিতলেও কাজের স্বীকৃতি পাওয়া যায়। এটা দারুণ ব্যাপার।'
সমালোচনা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্ক্যালোনি। তিনি বলেন, 'আমি সমালোচনার জবাব দিতে চাই না। সমালোচনা করার অধিকার সবার আছে। আট বছর ধরে আমি এ বিষয়ে কথা বলিনি, এখন কেন শুরু করব? মানুষ ও সংবাদমাধ্যমের এ নিয়ে আলোচনা করাটা স্বাভাবিক।'
কর্দোবার মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুজাতোতে জন্ম নেওয়া এই কোচ। পাশাপাশি এমিলিয়ানো মার্টিনেজের দর্শকদের সঙ্গে আবারও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার আহ্বানের সঙ্গেও একমত পোষণ করেন তিনি।
প্রাসঙ্গিক:
স্ক্যালোনি বলেন, 'এখানকার মানুষের কাছ থেকে যে অভ্যর্থনা পেয়েছি, তা অসাধারণ। কর্দোবায় এসে আমি খুবই আনন্দিত। আমি প্রায়ই এখানে ঘোড়ায় চড়তে আসি। সমর্থকেরা দারুণ সহযোগিতা করেন। জাতীয় দলের প্রতি তাদের ভালোবাসা কমেনি। আমাদের প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে হবে, যাতে তারা আমাদের ওপর আস্থা রাখতে পারেন। এই ভালোবাসা ধরে রাখার একমাত্র উপায় এটাই।'
নিকোলাস পাজের বিশেষ প্রশংসা করার পাশাপাশি স্ক্যালোনি দলের সম্মিলিত শক্তির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, 'ছেলেরা খুব ভালো করছে। তবে তাদের পারফরম্যান্স সব সময় দলের ওপর নির্ভরশীল। একজন খেলোয়াড় একা সবকিছু সামাল দিতে পারে না। আমরা যে অবস্থানে রয়েছি, তার কারণও এটাই। লিও (লিওনেল মেসি) বিষয়টি যেভাবে বোঝে, সেটি এর একটি স্পষ্ট উদাহরণ।'
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, 'আমাদের হাতে বেশ শক্তিশালী একটি ভিত্তি রয়েছে। আগামী বছরের জন্য কার বিপক্ষে খেলা শুরু করব, সেটি সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে চাই। আমি চাই, আমরা এমন একটি দল হিসেবেই এগিয়ে যাই, যাদের বিপক্ষে খেলা কঠিন। এমন একটি দল, যারা প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি নিজেদের আক্রমণের পথও খুঁজে নিতে পারে।'
তিনি আরও যোগ করেন, 'ফুটবলে এই মান ধরে রাখা কঠিন। একই ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।'