
মারা গেছেন রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক হারুনুর রশীদ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৫:৩৫

সেঞ্চুরি মিস করলেন তাওহীদ হৃদয়। ছবি: এএফপি
মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়ার পথেই ছিলেন তাওহীদ হৃদয়। প্রথম ইনিংসে অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করছিলেন এই টাইগার ব্যাটার। মুশফিকুর রহিমের সঙ্গে তার জুটিতে নির্বিঘ্নে ড্রয়ের পথেই হাঁটছিল টাইগাররা। কিন্তু শেষ পর্যন্ত আর সেঞ্চুরি পাওয়া হলো না হৃদয়ের।
সোমবার (৯ নভেম্বর) সিলেট টেস্টের পঞ্চম দিনের তৃতীয় সেশনে অবশেষে ক্যারিবীয়দের সাফল্য এনে দিলেন জোমেল ওয়ারিক্যান। এই বাঁহাতি স্পিনারের ঘুর্ণিতে সেঞ্চুরি বঞ্চিত হলেন তাওহীদ হৃদয়। ওয়ারিক্যানের বলে বোল্ড হয়ে গেলেন ৮২ রান করা তাওহীদ হৃদয়। তাতে তৃতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়া হলো না হৃদয়ের।
১৪০ বল স্থায়ী ইনিংসে হৃদয় ৮টি চার হাঁকিয়েছেন। ৮২ রানের এই ইনিংস খেলার পথে মুশফিকুর রহিমের সঙ্গে গড়েছেন ১৩৫ রানের জুটি।
সেঞ্চুরি বঞ্চিত হলেও এক টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন হৃদয়। দুই ইনিংস মিলে করেছেন ৩২৪ রান। এটিই টেস্টে কোনো বাংলাদেশির ৩০০ রানের মাইলফলক ছোঁয়ার প্রথম ঘটনা।
হৃদয়ের আগে এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মুমিনুল হকের দখলে। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ২৮১ রান করেছিলেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে রান। ৪৯ রানে আউট হয়েছেন মুশফিকুর রহিমও। ক্রিজে লিটন দাসের সঙ্গী নতুন ব্যাটার মিরাজ। জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ১৮৬ রান, ওয়েস্ট ইন্ডিজের দরকার ৬ উইকেট।
হঠাৎ দুই উইকেট হারিয়ে বেশ বেকায়দায় বাংলাদেশ। চোটের কারণে সাদমান ইসলামের ব্যাটিংয়ে নামাও অনিশ্চিত। ফলে এক ব্যাটার কম নিয়েই হয়ত খেলতে হবে টাইগারদের।