
শেষ মুহূর্তের গোলে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের সাফ শেষ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২১:২৫

ফাইল ছবি
কেউই গোল করতে পারল না। সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে গোলশূন্য স্কোরলাইন নিয়ে প্রথমার্ধের বিরতিতে গেছে বাংলাদেশ ও পাকিস্তান। যদিও প্রথমার্ধে দুদল বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথম কয়েক মিনিট বাংলাদেশের খেলা ছিল বেশ এলোমেলো। যার সুযোগ নিয়ে পাকিস্তান জোরালো একটি আক্রমণে উঠে। মেহেদী হাসান শ্রাবণ লাফিয়ে সেই আক্রমণ প্রতিহত করেন, বেঁচে যায় বাংলাদেশ।
কিছু্ক্ষণ পর বাংলাদেশও পাকিস্তানকে চেপে ধরে। কিন্তু লাল সবুজদের শটটি ছিল সরাসরি পাকিস্তান গোলরক্ষক বরাবর। হামজারা গোলের সবচেয়ে বড় সুযোগটি তৈরি করেন ম্যাচের ২৩ মিনিটে। কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেড করে ডি বক্সে ফেলেছিলেন সমিত সোম। রাকিব হোসেন আড়াআড়ি শট নিয়েছিলেন, কিন্তু শুরুতে পাকিস্তানের গোলরক্ষকের হাতে ও পরে পোস্টে লাগায় বল অল্পের জন্য জালে প্রবেশ করেনি।
৩২ মিনিটে বাংলাদেশও একবার পোস্টের কল্যাণে বেঁচে যায়। বল ধরতে শ্রাবণ একটু সামনে চলে এসেছিলেন। পাকিস্তানের আবদুল সামাদের আলতো করে নেওয়া শটে বল পোস্টের বাইরে দিকে লাগে।
প্রাসঙ্গিক: