
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হচ্ছেন ক্যারিক, উত্তরসূরি হিসেবে আলোচনায় আর্জেন্টাইন!
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৯:৩৯

রিয়াল ওভিয়েদোর প্রধান কোচ হলেন রাউল গঞ্জালেজ। ছবি: ফেসবুক
প্রায় দুই বছর পর আবারও কোচের দায়িত্বে ফিরলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রাউল গঞ্জালেজ। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব রিয়াল ওভিয়েদোর প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৪৯ বছর বয়সি এই সাবেক স্ট্রাইকার। ২০২৮ সালের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি।
সোমবার (৯ নভেম্বর) নতুন কোচ হিসেবে রাউলের নাম ঘোষণা করে ওভিয়েদো। সিনিয়র পর্যায়ে এই প্রথম কোনো দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন তিনি। আগামী শনিবার (১৪ নভেম্বর) জিরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তার নতুন অধ্যায়।
খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে ১৬ বছর কাটিয়েছেন রাউল। ক্লাবটির জার্সিতে ৭৪১ ম্যাচ খেলে ৩২৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩৭ গোল।
অবসরের পর রিয়ালের যুব একাডেমিতে কোচিং শুরু করেন তিনি। পরে ক্লাবটির 'বি' দলের দায়িত্ব পালন করেন ছয় বছর। ২০২৫ সালের জুনে সেই দায়িত্ব ছাড়ার পর আর কোনো দলের কোচ হননি।
১৩ ম্যাচে ৯ নম্বরে থাকা ওভিয়েদো সোমবার আগের কোচ হুলিয়ান কায়েরোকে বরখাস্ত করে। এবার দলটির ভাগ্য বদলানোর দায়িত্ব রাউলের কাঁধে।
প্রাসঙ্গিক: