চট্টগ্রামে উদীচীর নতুন কমিটি
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বীর গেরিলা মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল কান্তি নাথকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক শীলা দাশগুপ্ত ও নওশাদ আলম চৌধুরীকে। এছাড়া আরও ২০ জনকে সদস্য করা হয়েছে।
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৫