গুলি থেকে বাঁচলেন টাইগার, আহত চালককে নিয়ে ছুটলেন হাসপাতালে
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি! গাড়ির সামনে এসে উইন্ডস্ক্রিন লক্ষ্য করে গুলি চালাচ্ছেন এক যুবক। এরপর আরেকজন এগিয়ে এসে জানলা লক্ষ্য করে গুলি ছুড়ছেন। খুব কাছ থেকে চালানো গুলির একটি পর্যায়ে পিস্তলটি কাজ করা বন্ধ করে দেয় বলে ভিডিও দেখে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে হামলার দৃশ্য। তবে হামলার পরের আরেকটি ভিডিওতে দেখা গেছে, আহত গাড়িচালককে নিয়ে নিজেই গাড়ির স্টিয়ারিংয়ে বসে হাসপাতালে ছুটছেন টাইগার শ্রফ। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া এই অভিনেতার গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ে।
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২:২৯