
মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের লুবক স্টল এলাকার একটি অবৈধ লোহার খনিতে অভিযান চালিয়ে ১৬ বাংলাদেশিসহ মোট ৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ)।
পাসির মাস জেলা পুলিশ সদর দফতরের অপরাধ তদন্ত বিভাগ এবং পিজিএর নবম ব্যাটেলিয়নের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যৌথ উদ্যোগে বুধবার ভোর ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খনি এলাকার শ্রমিকদের কেবিনে তল্লাশি চালিয়ে ওই বিদেশি নাগরিকদের আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, আটকরা কেউ পাসপোর্টের মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও অবৈধভাবে অবস্থান করছিলেন, আবার কেউ কাজের অনুমতিপত্রের অপব্যবহার করছিলেন। অভিযানে আটক ৩০ জনের মধ্যে ১৬ জন বাংলাদেশি পুরুষ এবং ১৪ জন ইন্দোনেশিয়ান নাগরিক (যাদের মধ্যে দুজন নারী) রয়েছেন। যাদের সবার বয়স ২৫ থেকে ৫৩ বছরের মধ্যে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের পাসির মাস পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ধারা ৬(১)(সি) এবং ১৫(১)(সি)-এর অধীনে মামলা রুজু করে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।