
‘রাজন অন দ্য গো’-এর রাজন কি সত্যি মারা গেছেন?
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩:৩৩

ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও মালদ্বীপের সংসদীয় সম্পর্ক জোরদারে দুই দেশের মধ্যে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। এই প্রস্তাবটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মালদ্বীপের পার্লামেন্ট (পিপল'স মজলিস) স্পিকার আবদুল রহিম আবদুল্লাহ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটির পার্লামেন্টে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদারে সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের এই প্রস্তাব দেন হাইকমিশনার।
এসময় বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন হাইকমিশনার ও স্পিকার। তারা দুই দেশের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সফর এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন। বৈঠকে দুই দেশের সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাবটি বিশেষ গুরুত্ব পায়।
সাক্ষাৎকালে হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক শুধু সরকার পর্যায়ের যোগাযোগে সীমাবদ্ধ নয়। নির্বাচিত জনপ্রতিনিধি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর নিয়মিত যোগাযোগও দুই দেশের সম্পর্ককে আরও গভীর করতে পারে। সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠিত হলে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে সরাসরি সংলাপ ও সহযোগিতার সুযোগ বাড়বে।
তিনি আরও বলেন, এ ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে আইন প্রণয়ন, সংসদীয় কার্যক্রম পরিচালনা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা সম্ভব হবে। এর পাশাপাশি অর্থনীতি, শিক্ষা, জনকল্যাণ, শ্রম অভিবাসন ও জনগণের মধ্যে যোগাযোগের মতো ক্ষেত্রেও সহযোগিতা জোরদার করা যেতে পারে।
বৈঠকে মালদ্বীপের অর্থনীতি ও উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিষয়টিও উঠে আসে। বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মালদ্বীপের উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতির জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশ হাইকমিশনার।
জবাবে স্পিকার আবদুল রহিম আবদুল্লাহ মালদ্বীপের অর্থনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ–মালদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাবটি এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়বে। একই সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার নতুন সুযোগ তৈরি হবে।
সৌজন্য সাক্ষাতের শেষে হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম এবং স্পিকার আবদুল রহিম আবদুল্লাহ নিজ নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী উপহার বিনিময় করেন।