
ফিনল্যান্ডে নিখোঁজের ২৪ দিন পর নাফিস ইস্কান্দারের মরদেহ উদ্ধার
খোন্দকার ওমর ফারুক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ৪:৫১

মালদ্বীপে গিয়ে প্রতারণার শিকার বাংলাদেশিরা। ছবি: সময় সংবাদ
মালদ্বীপে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে প্রতারণার শিকার হচ্ছেন বহু বাংলাদেশি। কাজের আশায় বিপুল অর্থ খরচ করে দেশটিতে গেলেও মিলছে না প্রতিশ্রুত চাকরি। এমন পরিস্থিতিতে প্রবাসীদের সঙ্গে প্রতারণা ও হয়রানিতে জড়িত অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
উন্নত জীবন আর উচ্চ বেতনের চাকরির প্রলোভনে মালদ্বীপে এসে প্রতারণার শিকার হচ্ছেন বহু বাংলাদেশি। দালালদের মিথ্যা আশ্বাসে লাখ লাখ টাকা খরচ করে দেশটিতে পাড়ি জমালেও মিলছে না প্রতিশ্রুত কাজ। এমনকি অনেকের জুটছে না ন্যূনতম থাকা-খাওয়ার ব্যবস্থাও। ফলে ঋণের বোঝা মাথায় নিয়ে দেশটিতে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা।
কাজের আশায় দেশটিতে গিয়ে প্রতারণার শিকার হওয়া অনেক প্রবাসী বাধ্য হয়ে দেশে ফেরার আকুতি জানাচ্ছেন। কেউ কেউ সহযোগিতার জন্য দ্বারস্থ হচ্ছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের।
এমন পরিস্থিতিতে নতুন কর্মসংস্থানের আশায় মালদ্বীপে আসা বাংলাদেশিদের নিয়মিত সতর্ক করে আসছে বাংলাদেশ হাইকমিশন। চাকরি, বেতন, নিয়োগকর্তা ও ভিসার ধরন যাচাই ছাড়া দেশটিতে না যাওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।
তবে এসব সতর্কবার্তার পরও দালাল চক্রের প্রলোভনে পড়ে চড়া সুদে ঋণ নিয়ে মালদ্বীপে যাচ্ছেন অনেকে। কাজ ও ভিসার প্রকৃত তথ্য না জেনেই দেশটিতে গিয়ে এখন অনিশ্চয়তা ও চরম দুর্ভোগে পড়েছেন তারা।
প্রবাসীদের সঙ্গে প্রতারণা ও হয়রানিতে জড়িত অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার।
তিনি বলেন, ‘সাধারণত দালালের খপ্পরে পড়েই তারা মালদ্বীপে আসছেন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো থেকে শুরু করে দায়িত্বশীল যেসব অথরিটি আছে, তাদের সঙ্গে এ বিষয়ে আমরা কাজ করছি। পাশাপাশি মালদ্বীপের পুলিশ, ইমিগ্রেশন থেকে শুরু করে লেবার রিলেশন অথরিটিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করছি।’
প্রতারণার শিকার হলে দালালের পরিবর্তে সরাসরি হাইকমিশনে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।