
নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলো স্বজনরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২১:৮

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের একাধিক স্থানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। এ সময় টিএসসি মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা। এ ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ‘শিক্ষার্থীদের আতঙ্কগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করা হয়েছিল। এ সময় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।’
আটক ব্যক্তিদের বর্তমানে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।