
পরকীয়া কেলেঙ্কারিএনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২০:৫১

ঘটনার পর বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দেয় পুলিশ। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ব্যস্ত সড়কে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের লোগান সার্কেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। হামলাকারী একটি এলাকায় নিজেকে অবরুদ্ধ করে রেখেছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে ১৫তম স্ট্রিট নর্থওয়েস্ট ও পি স্ট্রিটের সংযোগস্থলে গুলির ঘটনা ঘটে। হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল দূরে সকালের ব্যস্ত সময়ে হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লকডাউন জারি করা হয়। পাশাপাশি বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দেয় পুলিশ। এক সতর্কবার্তায় বলা হয়, ‘নিকটবর্তী কোনো ভবনের ভেতরে প্রবেশ করুন, জানালা থেকে দূরে থাকুন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘরের ভেতরেই অবস্থান করুন।’
গুলিবিদ্ধ ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ঘটনাস্থল থেকে আল জাজিরার সাংবাদিক জন হোলম্যান জানান, এলাকায় পুলিশের গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। স্থানীয় পুলিশের পাশাপাশি এফবিআই ও সিক্রেট সার্ভিসের সদস্যদের কৌশলগত নিরাপত্তা সরঞ্জাম পরে ঘটনাস্থলের দিকে যেতে দেখা গেছে।