
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৪:৪৯

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ফাইল ছবি
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক শিল্পে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যেই শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করে গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন।
প্রতি বছর ১৫ শতাংশ নিয়মিত মজুরি বৃদ্ধি এবং ৩০ হাজার টাকা নূন্যতম বেতনসহ ৩০টিরও বেশি দাবি-দাওয়া ওঠে আসে এই আলোচনায়।
শ্রমিক নেতাদের অভিযোগ, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন দমনে ক্ষমতাসীন দলের ব্যক্তিরা চাপ সৃষ্টি করছেন। পাশাপাশি, নভেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবি তাদের।
অন্যদিকে, চলমান শ্রমিক আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে পোশাক শিল্পের মালিক পক্ষের সংগঠনগুলো। তাদের বক্তব্য, মজুরি নির্ধারণে গঠিত বোর্ড যথাসময়ে সিদ্ধান্ত দেবে।
বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, মজুরি বোর্ডের ওপর চাপ তৈরি করা ঠিক নয়। শ্রমিকরা যেভাবে চাপ দিচ্ছেন, মজুরি বোর্ড ঠিকভাবে কাজ করতে পারছে না।
এদিকে, শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি নিশ্চিতের আশ্বাস দিয়েছে সরকার।

শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, মন্ত্রণালয়ের কোনো অবহেলা নেই। দ্রুত গতিতেই কাজ চলছে। শ্রমিক শ্রেণির যে অসংগতি দেখা যাচ্ছে, সেটা আমাদের জাতীয় অর্থনীতির জন্য বিপজ্জনক। শ্রমিকদের সংগঠিত থাকতে হবে। শ্রমিকদের দায়িত্বশীল আচরণ করতে হবে। চলমান সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে হবে।
তৈরি পোশাক শিল্পের শ্রমিক আন্দোলন দ্রুত নিষ্পত্তির পরামর্শ দেন অন্যান্য আলোচকরা।