
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৩:৩২

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিতে ইউএন গ্লোবাল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সময় সংবাদ
পোশাকশ্রমিকদের ন্যায্য দাবিদাওয়া মানতে সরকার আগ্রহী এবং একমত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) জাতিসংঘ দিবস (ইউএন গ্লোবাল ডে) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সরকার ধৈর্য ধরে আছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। শ্রমিকদের ন্যায্য পাওনা ও দাবিদাওয়া পূরণে সরকার প্রস্তুত এবং এ বিষয়ে একমত পোষণ করেছে। শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের সমর্থন রয়েছে। কিন্তু এ আন্দোলনকে পুঁজি করে দেশের অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে।
শামা ওবায়েদ অভিযোগ করেন, গত ১৭ বছর দেশের অর্থ লুট ও পাচার করে অর্থনীতি এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে পতিত সরকার। বাংলাদেশ যখন গণতান্ত্রিক পথে এগোচ্ছে, অর্থনীতি সচল হচ্ছে এবং ব্যাংকিং খাতের ওপর জনগণের আস্থা ফিরছে, তখনই দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিদেশি বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীরা যখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন, ঠিক তখনই অর্থনীতি ধ্বংসের এ ষড়যন্ত্র করা হচ্ছে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি গণতান্ত্রিক সরকার রয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘আমরা স্থিতিশীল আছি। সবকিছুরই একটা সীমা আছে। জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।’
অনুষ্ঠানে মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, মানব পাচার ও অবৈধ অভিবাসন বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো আলাদা ‘মাইগ্রেশন উইং’ চালু করা হয়েছে। মানব পাচারের ঝুঁকিতে থাকা দেশের ১৪টি জেলা চিহ্নিত করে গ্রাম পর্যায়ে সচেতনতা তৈরি এবং অপরাধীদের শনাক্তে সরকার কাজ করছে।