
ডেঙ্গু নিয়ে জনসচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৯:৩৩

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে প্রযুক্তি বিভাগে বর্ষসেরা উদ্ভাবনের পুরস্কার পেয়েছে গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড, ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে প্রযুক্তি বিভাগে বর্ষসেরা উদ্ভাবনের পুরস্কার পেয়েছে গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড।
একই আয়োজনে ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার – ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ বিভাগে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে টানা দ্বিতীয় বছর এই আয়োজনে স্বীকৃতি পেল গোল্ড কিনেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবাদ মাধ্যমে কোম্পানির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘ডেমোক্রেটাইজিং গোল্ড সেভিং: টেকনোলজি-এনেইবল্ড ফাইন্যানশিয়াল ইনক্লুশন ফর বাংলাদেশ’ শীর্ষক উদ্ভাবনের জন্য ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার’-এর টেক বিভাগে পুরস্কারটি পেয়েছে গোল্ড কিনেন।
পুরস্কার গ্রহণ করেন গোল্ড কিনেনের তিন প্রতিষ্ঠাতা কামরান সাঞ্জয় রহমান, রাফাতুল বারী লাবিব, আতেফ হাসান ঈসা। এ নিয়ে টানা দ্বিতীয় বছর বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে স্বীকৃতি পেল গোল্ড কিনেন।
এর আগে ২০২৫ সালে তৃতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে ‘ফিনটেক স্টার্ট-আপ অব দ্য ইয়ার’ বিভাগে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছিল প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোল্ড কিনেন একটি প্রযুক্তিনির্ভর গোল্ড সঞ্চয় প্ল্যাটফর্ম, যেখানে গ্রাহক মাত্র ৫০০ টাকা থেকে দৈনন্দিন নির্ধারিত বাজারদরে ২২ ক্যারেট হলমার্কযুক্ত ও সার্টিফাইড গোল্ড ধাপে ধাপে ক্রয় ও সঞ্চয় করতে পারেন। গ্রাহক তার সঞ্চিত গোল্ড ০.৫ গ্রাম থেকে ১০ গ্রাম পর্যন্ত বিভিন্ন ওজনের গোল্ড বার ও কয়েন আকারে উত্তোলন করতে পারেন।
গোল্ড সঞ্চয়ের প্রাথমিক আর্থিক বাধা কমিয়ে আনার মাধ্যমে প্ল্যাটফর্মটি গ্রাহকদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে সঞ্চয় গড়ে তোলার সুযোগ করে দিচ্ছে।
অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে দেশব্যাপী স্বর্ণ সঞ্চয়বিষয়ক প্রচার কার্যক্রম চালানোর মধ্যেই এ স্বীকৃতি পেল কোম্পানিটি।