
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে ঢাকায় বিমরাডের কর্মশালা
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৯:১০

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স - ফাইল ছবি
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ ও রিয়াদ-ঢাকা রুটের দুটি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার (১১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১১ অক্টোবর রাত ৯টা পর্যন্ত বাড়িয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, যা ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত হয়। বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় বাধ্য হয়েই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১ ও ১২ অক্টোবরের ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত BG339 ও BG340 ফ্লাইট দুটি স্থগিত করেছে। স্থগিত হওয়া ফ্লাইটগুলো পরিচালনার নতুন সময়সূচি সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় জানানো হবে।
অনাকাঙ্ক্ষিত কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে উদ্ভূত এই পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।