
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু
স্বপন আহমেদ
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩:৬

মাহদী হাসান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিদেশে যাওয়ার অনুমতি না থাকার কথা জানিয়ে পুলিশ তাকে যেতে দেয়নি বলে জানিয়েছেন মাহদী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জ্যামাইকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মাহদী হাসানের।
ইতিহাদ এয়ারওয়েজের রাত ৯টা ৩৫ মিনিটের ফ্লাইটে তার যাওয়ার কথা থাকলেও পুলিশের ছাড়পত্র না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত যেতে পারেননি।
গণমাধ্যমের সঙ্গে আলাপে মাহদী হাসান বলেন, ‘আজ আমার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। কিন্তু আমাকে যেতে দেয়া হয়নি। রাত ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ছেড়ে গেছে।’
মাহদীর দাবি, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে আছেন। তারপরও তাকে বিদেশে যেতে দেয়া হয়নি। তিনি জানান, দেশের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নেয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।
পরে বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান মাহদী হাসান।
এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে বলেন, তার কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই।