
টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১:৩৪

রক্তমাখা ছুরির প্রতীকী ছবি। সংগৃহীত
রাজধানীর শান্তিবাগে নিজেদের বাসায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম সাইফ (২৩) নামের এক যুবক খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শাহজাহানপুর থানাধীন শান্তিবাগের একটি ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সাইফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
সাইফের বাবা সিরাজুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাড়ির ছাদে ছিলেন এবং বাসায় দুই ছেলে ও তাদের মা ছিলেন। তখন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও মারামারি বাধে। একপর্যায়ে ১৭ বছর বয়সি ছোট ছেলে সাইম তার বড় ভাই সাইফের গলার নিচে ছুরিকাঘাত করে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহজাহানপুর থানা পুলিশ তদন্ত করছে।
স্বজনরা জানান, দুই ভাইয়ের মধ্যে সাইফ ছিলেন বড়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। এছাড়া তিনি প্রাইভেট পাইলট পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং তার অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি চলছিল।