
রাঙ্গাবালীতে যুবদল নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

নিহত জহিরুল ইসলাম
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গফরগাঁও উপজেলার দুগাছিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম শাখচূড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় গলাকাটা বাজারের স'মিল ও ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে দুগাছিয়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে জহিরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকায় তার মৃত্যু হয়।
অন্যদিকে দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী ইলিয়াস ও তার দুই বন্ধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গফরগাঁও থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মশিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে এবং এ ঘটনা আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।