
৬৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎসাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৬:১৮

মো.আজিম। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের তিনদিন পর মো.আজিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ এলাকার ঝোপ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজিম ওই গ্রামের আলী আজগর মিয়ার ছেলে।
এ দিকে এ ঘটনায় আজিমের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। তিনি হাসেম মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত ২৪ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হন আজিম। নিখোঁজ হওয়ার দিন ভোরে আটক রফিকুল ইসলামের মোবাইল ফোনে সর্বশেষ যোগাযোগ হয়। সোমবার রাতে রফিকুল ইসলামের বাড়ির সামনের রাস্তায় দুর্গন্ধ পেলে খোঁজাখুঁজি করে পুকুর পাড়ের ঝোপ থেকে আজিমের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।