
শিশুকে মাটিতে আছাড় মেরে হত্যার দায়ে ইতালি প্রবাসীর যাবজ্জীবন
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৬:৩১

সোহেল শেখ। ছবি: সংগৃহীত
খুলনার বটিয়াঘাটায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে সাবেক এক ছাত্রদল নেতা আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটা থানাধীন বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
সোহেল শেখ বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে। তিনি উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, সোহেল শেখ মোটরসাইকেলে বসেছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে সোহেলের ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, আহত সোহেল পারভেজ ওরফে সোহেল শেখের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।