
আমেরিকা পরমাণু হামলা চালালেও তৈরি তেহরান: ঢাকায় ইরানি রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১২:১৪

ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট সুবিধা চালু করেছে রবি আজিয়াটা ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।
সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত রবি-সার্কেল কাস্টমার কেয়ার সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, ‘ক্যাশলেস ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং প্রযুক্তিনির্ভর সেবাদাতাদের মধ্যে আরও বেশি সহযোগিতা প্রয়োজন। বাংলা কিউআরের মতো সমন্বিত পেমেন্ট ব্যবস্থা দেশের মানুষের কাছে ডিজিটাল লেনদেনকে আরও সহজলভ্য করে তুলতে পারে। আরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠানকে এ ধরনের সেবা চালু করতে উৎসাহিত করছি, যাতে দেশে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক ব্যবস্থার বিকাশ ত্বরান্বিত হয়।’
নতুন এ সুবিধার আওতায় গ্রাহকরা রবির যেকোনো আউটলেটে বাংলা কিউআর কোড স্ক্যান করে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কিংবা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) অ্যাপের মাধ্যমে সরাসরি অর্থ পরিশোধ করতে পারবেন।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ডিজিটাল পেমেন্টের বিস্তার নির্ভর করে গ্রাহকদের জন্য লেনদেন কতটা সহজ, সহজলভ্য ও নির্ভরযোগ্য করা যাচ্ছে তার ওপর। রবির সব ওয়াক-ইন সেন্টার এবং দেশজুড়ে ফ্যাক্টর নেটওয়ার্কে বাংলা কিউআর সুবিধা চালুর মাধ্যমে আমরা এর ব্যবহার আরও বিস্তৃত করছি।’
প্রতিষ্ঠান দুটির আশা, এ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ার পাশাপাশি নগদ অর্থনির্ভরতা কমবে এবং আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত হবে।