
নির্বাচনের দিন ইসরাইল নিয়ে ট্রাম্পের বড় ঘোষণা, মার্কিন রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১২:৫

টেক্সাসে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসে সিনেটের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। ১৯৮৮ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটিতে সিনেট নির্বাচনে জয় পেলেন কোনো ডেমোক্র্যাট। এবারের নির্বাচনে রিপাবলিকানদের জন্য এটিকে সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত এই অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পথ আরও সুসংহত হয়েছে।
সাবেক স্কুলশিক্ষক টালারিকো গত বছর পর্যন্ত খুব বেশি পরিচিত মুখ ছিলেন না। নির্বাচনী প্রচারে রিপাবলিকান নেতৃত্বাধীন সরকারের সময়ে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টিকে গুরুত্ব দেন তিনি।
অন্যদিকে টালারিকোর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে টেক্সাসের জন্য অতিরিক্ত প্রগতিশীল হিসেবে তুলে ধরার চেষ্টা করেন রিপাবলিকান প্রার্থী প্যাক্সটন। নির্বাচনী প্রচারে কয়েকবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গেও অংশ নেন তিনি।
বুধবার টেক্সাসের রাজধানী অস্টিনে টালারিকোর সমর্থকেরা তার জয়ের খবর পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন। টালারিকোকে বিজয়ী ঘোষণার পর একে অপরকে জড়িয়ে ধরে, চুম্বন করে এবং আনন্দ উদ্যাপন করেন তারা।
দীর্ঘ কয়েক দশক ধরে টেক্সাসে কোনো ডেমোক্র্যাটের রাজ্যব্যাপী নির্বাচনে জয়কে প্রায় অসম্ভব বলে মনে করা হতো। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বাধিক জনবহুল এই অঙ্গরাজ্য দীর্ঘদিন ধরেই রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানকার রক্ষণশীল নীতিগুলো পরবর্তী সময়ে দেশের অন্যান্য অঙ্গরাজ্যেও অনুসরণ করা হয়েছে।
তবে এবারের নির্বাচনী প্রচারে জনমত জরিপে টালারিকোর জনপ্রিয়তা বাড়তে দেখা যায়। নতুন নেতৃত্বের অপেক্ষায় থাকা টেক্সাসের ডেমোক্র্যাট সমর্থকদেরও উজ্জীবিত করেন তিনি।
নির্বাচন ঘিরে দুই প্রার্থীর প্রচারে ব্যয়ও রেকর্ড পর্যায়ে পৌঁছায়। পাঁচশ কোটি ডলারের বেশি ব্যয় হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেট নির্বাচন হয়ে ওঠে।
রিপাবলিকান প্রার্থী প্যাক্সটনের প্রচারে সহায়তাকারী একটি সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটিতে (সুপার পিএসি) ১৫ কোটি ৮০ লাখ ডলার দেন ধনকুবের ইলন মাস্ক। প্রচারে প্যাক্সটনের বিরুদ্ধে এই অর্থায়নের বিষয়টি তুলে ধরেন টালারিকো।
এ ছাড়া টেক্সাসের রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী রিপাবলিকান বুশ পরিবারের দুজন সদস্য টালারিকোকে সমর্থন দেন। প্যাক্সটনের জন্য এটি বড় ধাক্কা হিসেবে দেখা হয়।
সূত্র: বিবিসি