
আমেরিকা পরমাণু হামলা চালালেও তৈরি তেহরান: ঢাকায় ইরানি রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১২:১২

নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা চলছে। ছবি: সংগৃহীত
পোশাক শ্রমিকদের বেতন সমন্বয়ে গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ড কার্যালয়ে আয়োজিত সভায় অংশ নিয়েছে শ্রমিক ও মালিকপক্ষের মনোনীত প্রতিনিধিসহ বোর্ডের ছয় সদস্য।
এদিকে, নবগঠিত বোর্ডের চেয়াম্যান শেখ আশফাকুর রহমানকে সরিয়ে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আজাদ সুবহানীকে মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। তার সভাপতিত্বে শিল্পের সক্ষমতা বিবেচনায় মজুরি নির্ধারণের নিজেদের যুক্তি তুলে ধরছেন মালিকপক্ষের প্রতিনিধিরা। পাশাপাশি মূল্যস্ফীতি আমলে নিয়ে কত শতাংশ মজুরি বৃদ্ধি হলে শ্রমিকদের জীবনমান উন্নত হবে তার পক্ষে মত দিচ্ছেন শ্রমিক প্রতিনিধিরা।
উল্লেখ্য, শ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার।