
জাপানি ভাষায় পবিত্র কোরআনের প্রথম অনুবাদক যিনি

মাওলানা আসআদুর রহমান কাসেমী রহ.
কিশোরগঞ্জের বিশিষ্ট আলেমে দ্বীন ও কুলিয়ারচর উপজেলার গাইলকাটা জামিয়া ইসলামিয়া দারুল উলুমের মুহতামিম মাওলানা আসআদুর রহমান কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৫ থেকে ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা আসআদুর রহমান কাসেমী একজন সজ্জন, পরোপকারী ও নিবেদিতপ্রাণ আলেম ছিলেন। দ্বীনি শিক্ষার খেদমতের পাশাপাশি মানুষের কল্যাণে সবসময় এগিয়ে আসতেন তিনি। তাঁর ইন্তেকালে স্থানীয় আলেমসমাজ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মহান আল্লাহ তাআলা মরহুমের সব ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন। আমিন।