
সর্বজনীন পেনশন স্কিমের সর্বোচ্চ ১১.৭২ শতাংশ মুনাফা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭

জগন্নাথ হলে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সময় সংবাদ
শারদীয় দুর্গোৎসব ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়। অনান্য সম্প্রদায়ের মানুষও আনন্দ উপভোগ করেন।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায়। অনান্য সম্প্রদায়ের মানুষও আনন্দ উপভোগ করেন। সমাজের দানবীয়তা শেষ করে বার্তা দেন মা দূর্গা। তার আরেকটি নাম দুর্গতিনাশিনী।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীও বারবার বলছেন সবার জন্য উৎসব। সবাই যেন এ আনন্দ ভাগ করতে পারেন, সেটাই রাষ্ট্রের দায়িত্ব। ছুটি বাড়ানো হয়েছে। মণ্ডপের জন্য ৬০০ কেজি চাল দেয়া হয়েছে। পুরোহিত ও মন্দিরের পণ্ডিতরা ভাতা পাবেন প্রতি মাসে।
এ সময় তিনি আরও বলেন, কেউ কেউ চক্রান্ত করতে পারে। কিন্তু এ দেশের অসাম্প্রদায়িক মানুষ এটি সফল হতে দেবে না। ধর্ম বিশ্বাস যার যার আছে কিন্তু জাতিসত্তার জায়গায় আমরা একই রাষ্ট্রের। বাংলাদেশের জাতীয়তাবাদে অনেক ধরণের ফুল আছে কিন্তু তা একই বাগানে ফুটে উঠে। সবাই তার ধর্ম পালন করবে, বিশ্বাসের চর্চা করবে। আরও ভ্রাতৃত্বপূর্ণ হোক এ বন্ধন।