
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৮:২৩

পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য পিকআপ ভ্যান। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে সড়কের পাশে পিকআপ ভ্যান রেখে ক্যান্টিনে ভাত খেতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। মাত্র ১০ মিনিট পর খাওয়া শেষে ফিরে এসে তারা দেখেন, গাড়িটি চুরি হয়ে গেছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের পাশে পুনাক ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, হালিশহর থানা পুলিশের একটি টহল দল ভাত খেতে সড়কের পাশে ক্যান্টিনে গিয়েছিল। ১০ মিনিট পর বের হয়ে তারা দেখতে পান গাড়িটি নেই।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের সঙ্গে সঙ্গে এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে গাড়িতে ওঠেন। এরপর দ্রুত সেটি চালিয়ে আগ্রাবাদের দিকে চলে যান।
দিনদুপুরে প্রকাশ্যে সড়ক থেকে পুলিশের যানবাহন চুরির ঘটনায় সিএমপিতে তোলপাড় শুরু হয়েছে। চুরি যাওয়া গাড়ির সন্ধানে পুলিশের একাধিক টিম তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাসঙ্গিক: