
শ্রমিক প্রতিনিধি পেলে ১ সপ্তাহের মধ্যেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি দুই আইনজীবী।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিরূপ মন্তব্য করা দুই আওয়ামীপন্থি আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে এই দুই আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হন। দুই আইনজীবী হলেন- হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী।
শুনানি শেষে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেবেন আদালত অবমাননা কতটুকু গুরুতর ছিল।
এদিকে শুনানি ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। ট্রাইব্যুনাল-২ এর সব মামলার শুনানি বাতিল করা হয়েছে। আওয়ামী আইনজীবীদের মামলা ছাড়া প্রবেশ করতে দেয়া হয়নি।
গত ২৩ সেপ্টেম্বর এ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও একজন বিচারক অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে দেয়া হয়। সেদিনও অভিযুক্ত দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী তাদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা প্রদান করতে ট্রাইব্যুনালে আসেন। এসময় তাদের সাথে আওয়ামীপন্থি আরও বেশ কয়েকজন আইনজীবী আসলেও নিরাপত্তার স্বার্থে তাদের সবাইকে প্রবেশ করতে দেয়া হয়নি।
এর আগে ১৫ সেপ্টেম্বর ওবায়দুল কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করায় ১৬ সেপ্টম্বর তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।
সেদিন প্রসিকিউশন জানিয়েছিল, রায় নিয়ে বিরূপ মন্তব্যকারী ওই দুইজন আইনজীবী হওয়ায় তাদের মন্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে আদালত নিয়ে বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে। এজন্য তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে বলে জানায় প্রসিকিউশন।