
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড
বাংলাদেশ
প্রতিবেদক, বেনাপোল
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৫:১৬

যশোরের বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ একটি ট্রাক আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যবাহী ট্রাকটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়।
কাস্টমস সূত্রে জানা গেছে, পণ্যটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল। আর পণ্য খালাস ও সরিয়ে নেওয়ার দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার। তবে চালানটি বন্দরে প্রবেশের পর প্রয়োজনীয় এন্ট্রি ও রাজস্ব পরিশোধ না করেই গোপনে বাংলাদেশি ট্রাকে খালাসের চেষ্টা চলছিল।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালান। এ সময় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হলে চালানটি জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য কোনো মূল্যবান কেমিক্যাল আমদানি করে শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, আটক পণ্যবাহী ট্রাকটি বন্দরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন্দরের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাধারণ ব্যবসায়ীরা বলছেন, শুল্ক ফাঁকির প্রবণতা বাড়তে থাকায় সরকার রাজস্ব হারাচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে আরও কঠোর নজরদারি প্রয়োজন।
প্রাসঙ্গিক: