
স্কুল থেকে মেয়েকে নিয়ে ফিরছিলেন বাবা, ৫০০ গজ টেনেহিঁচড়ে প্রাণ নিল বাস
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৯:৮

ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের চকবাজার থানার চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের (২৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.আলমগীর হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, চকবাজার থানার চাঁদাবাজির মামলায় আসামি ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।
তিনি আরও বলেন, চকবাজার থানার অন্য একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানোর আবেদন ছিল। আদালত শুনানি শেষে চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এদিকে ডেভিড ইমনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় পুলিশি নিরাপত্তা। শুনানি শেষে তাকে নিয়ে যায় পুলিশ।
এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।
প্রাসঙ্গিক: