
রোহিঙ্গাদের প্রশ্নআইসিজের রায়ে বিচারিক স্বীকৃতি মিললেও বাস্তবে অধিকার ফিরবে কবে?
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২২:৫৩

মোংলায় বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাকর্মীরা। ছবি: সময় সংবাদ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জসহ দেশব্যাপী হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পৌর বিএনপির আয়োজনে পৌর মার্কেট চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরেই অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী বলেন, আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছি, গোপালগঞ্জে একটি বাড়িতে আগুন জ্বলবে, সারাদেশের জেলায় জেলায় আগুন জ্বলবে। যে ফেসবুকে উস্কানিমূলক লিখবে তার বাড়িঘর ভাঙচুর করা হবে। আর প্রশাসনকে বলছি, ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগদের ধরেন, রাঘব বোয়ালদের ছাড় দিয়েন না।
বিশেষ অতিথির বক্তৃতায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দেশের মাটিতে ফিরে আসতে দিবো না। প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, গোপালগঞ্জ ভেঙ্গে আশপাশের অন্যান্য জেলার সাথে মিশিয়ে দেন, যাতে গোপালগঞ্জ নামের অস্তিত্ব না থাকে।
বিএনপির সহ-সভাপতি মো. এমরান হোসেন বলেন, আওয়ামী নাশকতা রোধে পৌর ও উপজেলার কোথাও একজন পুলিশ নেই। কোথাও কোনো ধরণের অঘটন ঘটলে তার দায় কে নিবে?।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সহ-সভাপতি মো. এমরান হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর বিএনপি নেতা মো. খোরশেদ আলম, বাবলু ভূইয়া, শাহজাহান ফকির, উপজেলা বিএনপি নেতা বাবুল হোসেন রনি, পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন রিপন, মো. আলাউদ্দিন, বিএম ওয়াসিম আরমান, রাজ বাপ্পা, মামুন ভূইয়া ও মহসিন পাটোয়ারীসহ আরো অনেকে।
প্রাসঙ্গিক: