
মোহাম্মদপুরে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, কথিত পীর গ্রেফতার
বাংলাদেশ
প্রতিনিধি, মোংলা
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৫:৫৯

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ অতিথিরা।
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অর্থনীতির প্রাণকেন্দ্র মোংলা সমুদ্রবন্দরকে ঘিরে আবর্তিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক পরিবর্তন। বন্দরটির আধুনিকায়ন, ধারণক্ষমতা বহুগুণ বৃদ্ধি এবং এই অঞ্চলকে কেন্দ্র করে একটি সমন্বিত, স্বয়ংসম্পূর্ণ ও শক্তিশালী ‘জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক হাব’ গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়েছে বর্তমান সরকার। অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা বাস্তবায়নে মালিক, শ্রমিক, ব্যবসায়ীসহ সh অংশীজনকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ৯ নম্বর জেটি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, ‘মোংলা বন্দর শুধু খুলনা বা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সম্পদ নয়, এটি সমগ্র বাংলাদেশের অর্থনীতিকে ত্বরান্বিত করার অন্যতম প্রধান শক্তি। সরকার এই বন্দরকে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও ব্যস্ততম অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তর করতে সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে এগোচ্ছে। প্রধানমন্ত্রী স্বয়ং এই প্রকল্পের গুরুত্ব অনুধাবন করে মাত্র ১৫ দিনের ব্যবধানে দু-দুবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন এবং সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেছেন।’
বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই বৈপ্লবিক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখুন। মোংলা বন্দরকেন্দ্রিক বাণিজ্য, নৌ-যোগাযোগ এবং আঞ্চলিক অবকাঠামোতে ব্যাপক ও বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, ভারী ও মাঝারি শিল্পায়ন এবং নতুন নতুন রফতানিমুখী খাতের উন্মোচন হবে, যা দেশের জিডিপিতে অসামান্য অবদান রাখবে।’
শিল্প উৎপাদন ও বন্দর পরিচালনার মূল ভিত্তি হিসেবে মালিক-শ্রমিকের সুসম্পর্ককে চিহ্নিত করে তিনি আরও বলেন, ‘কোনো বন্দরের সক্ষমতা কেবল আধুনিক যন্ত্রপাতি বা বড় অবকাঠামো দিয়ে মাপা যায় না, আসল শক্তি হলো মালিক ও শ্রমিকের পারস্পরিক সমন্বয়। শ্রমিক এবং মালিক একে অপরের পরিপূরক। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমের ওপর ভিত্তি করেই জাতীয় প্রবৃদ্ধির চাকা ঘোরে। তাই দেশের সার্বিক অর্থনীতি ও মোংলা বন্দরের স্বার্থে আমাদের ক্ষুদ্র মানসিকতা ও সাময়িক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’
একই সঙ্গে সরকার শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছে উল্লেখ করে তিনি কর্মচারী সংঘ ও সিবিএ নেতাদেরকে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও দক্ষ কর্মী বাহিনী গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, ‘মোংলা বন্দরের গতিশীলতা ধরে রাখতে কর্মচারী ও শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। তাদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ সবসময় সুদৃঢ় পদক্ষেপে কাজ করছে। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি বন্দর ব্যবস্থাপনা ও শ্রমিকদের মধ্যে একটি টেকসই সেতুবন্ধ হিসেবে কাজ করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম (মনা)। এতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগ এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।
বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথিকে সংবর্ধনায় বরণ করে নেয়ার পর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শেখ মামুনুর রহমান নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। পরবর্তী সময়ে নবনির্বাচিত সভাপতি মো. খোকন ও সাধারণ সম্পাদক সোবাহানসহ কমিটির সব সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
আনুষ্ঠানিক পর্ব শেষে ‘সবুজ বন্দর’ গড়ে তোলার প্রত্যয়ে নৌপরিবহনমন্ত্রী ও বন্দর চেয়ারম্যান জেটির প্রধান প্রবেশদ্বারে দুটি ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। সবশেষে বিশ্ব শান্তি, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও মোংলা বন্দরের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রাসঙ্গিক: